• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
কুষ্টিয়ার বেঙ্গল শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকা মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও বাংলাদেশকে যে দুটি জয় এনে দিলেন মাহি ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয় ১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল ভারতকে ধসিয়ে দিয়ে ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড ফরেস্টের কাছে হেরে প্রিমিয়ার লিগে চেলসির হারের হ্যাটট্রিক বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি চক্রবর্তী।পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তবে এটি অভিনেত্রীর বরের প্রথম বিয়ে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সেই চর্চা চলছে। সোশ্যাল মিডিয়ায় যুগে কিছুই ধামা চাপা থাকে না। জানা যায়, এর আগে ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ দত্ত।
পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু টেকেনি সেই সম্পর্ক। এর মধ্যে ভাইরাল সিদ্ধার্থের প্রথম বিয়ের ভিডিও। খাঁটি বাঙালি মতে চারহাত এক হয়েছিল সিদ্ধার্থ-আঁখির। সাগর পারে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন থেকে গাঁটছড়া বাঁধার সফরের টুকরো ঝলক উঠে এসেছে সেই ওয়েডিং ভিডিওতে। সিদ্ধার্থর প্রথম স্ত্রী আঁখির একটি বুটিক রয়েছে। মূলত ব্রাইডাল কালেকশন নিয়েই কাজ করেন তিনি।
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমিগোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি
এদিকে আইনি বিয়ের পর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাক ঘুরবেন দুজনে মিমি ও সিদ্ধার্থ। ৫ই ডিসেম্বর বিয়ের দিনক্ষণ পাকা। ৩ তারিখ থেকেই কালিম্পং-এ শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আগামী ১১ই ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের জন্য় কলকাতায় রিসেপশনের আয়োজন করতে চলেছেন মিমি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category