• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

সংবাদকর্মীকে প্রকাশ্যে হত্যাচেষ্টার অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সভা

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রভাত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি ও সংবাদকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আলম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে ফটিকছড়ি বিবিরহাট বাজারের মাংসের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সূত্রপাত প্রায় দুই মাস আগে। স্থানীয়দের অভিযোগ, লেলাং ইউনিয়নের হাদীনগর এলাকায় মাদক বিক্রির সময় আলম নামে ওই ব্যক্তি এলাকাবাসীর হাতে আটক হন। পরে স্থানীয়দের অনুরোধে সংবাদকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তথ্য ও প্রমাণের ভিত্তিতে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রায় দুই মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে সংবাদকর্মী বেলাল তাঁর মায়ের ১৯তম ফাতেহা উপলক্ষে মাংস কিনতে বিবিরহাট বাজারের মাংসের দোকানে যান। এ সময় আলম তাঁকে দেখে এগিয়ে এসে তাঁর বিরুদ্ধে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে দোকানে থাকা মাংস কাটার ছুরি দিয়ে বেলালের পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।এতে বেলাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযুক্ত আলমকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।এ ঘটনায় সংবাদকর্মী বেলালের পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং তাঁকে দীর্ঘ চিকিৎসা নিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সভা.একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে আজ ফটিকছড়ি বিবিরহাট মাংসের বাজার এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়| প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমিশনার মোহাম্মদ বেলাল উদ্দিন, এইচ এম ইমরান বিন রশিদ (সদস্য সচিব, জাতীয় যুবশক্তি, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা), ফটিকছড়ি উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন এবং চট্টগ্রামের পরিচিত মানবিক কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ শাহাদার হোসেন।
এছাড়াও বাজারের মাংস ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবাদী মানুষ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একজন সংবাদকর্মী সমাজের অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন এটাই তাঁর পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে তাঁকে প্রকাশ্যে হামলার শিকার হতে হলে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সভা থেকে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে যেন কোনো সংবাদকর্মীকে হামলা, হুমকি কিংবা ভয়ভীতির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদকর্মী বেলাল দৈনিক প্রভাত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাঁর ওপর এমন হামলার অভিযোগ স্থানীয় ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category