• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা বিমানবন্দরের ক্যানোপিতে বিভিন্ন শ্রেণির মানুষের অবাধ প্রবেশ নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না: ইশরাক ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে নির্যাতন-চাঁদা আদায়, গ্রেফতার ৩ শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

ইসমাইলের সাথে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের জীবনের নতুন অধ্যায় শুরু

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাজ্যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান।
শনিবার ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান জেনিফার। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড’। আরেকটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘…অবশেষে আমাদের নক্ষত্র এক হলো!’
প্রকাশিত ছবিগুলোয় দেখা যায়, গির্জা থেকে হাত ধরাধরি করে বেরিয়ে আসছেন নবদম্পতি। এ সময় তাঁদের ওপর কনফেটি ছুড়ে শুভেচ্ছা জানান উপস্থিত স্বজন ও বন্ধুরা। আরেকটি ছবিতে একটি পাথরের খিলানের নিচে চুম্বনে আবদ্ধ হতে দেখা যায় তাঁদের।
বিয়ের দিনে জেনিফার পরেছিলেন স্ট্র্যাপলেস সাদা ওয়েডিং গাউন ও হালকা ঘোমটা। অন্যদিকে উইলিয়াম পরেছিলেন নেভি-নীল স্যুট, সঙ্গে ক্রিম রঙের ওয়েস্টকোট।
শুধু ছবি নয়, বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি ভিডিও–ও প্রকাশ করেছেন এই দম্পতি। সেখানে একে অপরের দিকে ভালোবাসাভরা দৃষ্টি, হাসিমুখ, পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন মুহূর্ত—সব মিলিয়ে তাঁদের ঘনিষ্ঠ আয়োজনের ঝলক ধরা পড়েছে।
বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার এক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জেনিফারের বধূবেশের প্রস্তুতির নেপথ্যের কিছু ভিডিও। সেখানে তাঁকে বিয়ের পোশাকের কাপড় বাছাই, একাধিক ফিটিং এবং গাউনের সূক্ষ্ম নকশা খুঁটিয়ে দেখতে দেখা যায়। একটি ভিডিওতে তাঁকে আনন্দে ঘুরে দাঁড়াতেও দেখা যায়, যখন ডিজাইন দল শেষ মুহূর্তের কাজ শেষ করছিল। এসব ভিডিও প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে বিয়ের জোর গুঞ্জন শুরু হয়। পরে বিয়ের ছবি প্রকাশের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটে।
জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইল তাঁদের সম্পর্ক কখনোই প্রকাশ্যে আনেননি। ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেই এগিয়ে নিয়েছেন সম্পর্ক। তবে ২০২৬ সালের জুনে প্রথম তাঁদের বিয়ের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসে। সে সময় দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, ছুটিতে গিয়ে ইসমাইল জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি সম্মতি জানান। এর পর থেকেই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জেনিফার। সম্ভাব্য সেবাপ্রতিষ্ঠান বাছাই থেকে শুরু করে পুরো আয়োজনের জন্য আলাদা ‘মুড বোর্ড’ও তৈরি করেছিলেন তিনি। জেনিফার কখনো ইসমাইলের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেননি। কিন্তু সেই ইসমাইলকেই বিয়ের খবরই সত্যি হলো।
উইলিয়াম ইসমাইল সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী। বর্তমানে তিনি এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে অর্থনীতি ও অর্থায়নে স্নাতক সম্পন্ন করার পর তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে ট্রেডিং, বৈদেশিক মুদ্রা (ফরেন এক্সচেঞ্জ) এবং ব্যবসা সম্প্রসারণ খাতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন।
এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইঙ্গেট। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দিল মিল গ্যায়ে’-এর শুটিংয়ের সময় তাঁদের পরিচয় ও প্রেমের সূচনা হয়। ২০১২ সালের এপ্রিলে তাঁদের বিয়ে হলেও ২০১৪ সালে সেই সংসারের ইতি ঘটে। পরে ২০১৬ সালে করণ অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category