• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মস্কোয় পুতিনের সঙ্গে কী আলোচনা হলো ট্রাম্পের দূতদের হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: দখলদার ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এ হামলায় যুক্ত করা হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে। রবিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবামাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের পরিকল্পনা খুঁজে বের করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধভাবে দখল করে রাখা ফিলিস্তিনের ভূখণ্ডে (ইসরায়েল) হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ওই সময় তারা ইরান বা হিজবুল্লাহকে এ ব্যাপারে অবহিত করেনি। এর বদলে নিজেরা এক হামলা চালায়। হামাসের হামলার সময় যে হিজবুল্লাহ ও ইরান একসঙ্গে সমন্বিত হামলা চালায়নি, সেটিও এবার বিবেচনায় নেওয়া হচ্ছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আরব সংবাদমাধ্যগুলোর প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরায়েলে হামলা হবে।
ইরানের বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুর্দস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনার বিষয় হলো উত্তেজনা বৃদ্ধি করা।

সূত্র: জেরুজালেম পোস্ট


আপনার মতামত লিখুন :
More News Of This Category