• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মস্কোয় পুতিনের সঙ্গে কী আলোচনা হলো ট্রাম্পের দূতদের হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের তিনটি যুদ্ধজাহাজ ও অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। দেশটি দাবি করে, বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জেরে তাদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে। ইরানের নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
তবে গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর এবং ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তারা বলেছে, এসব জাহাজে শক্তিশালী হামলা হয়েছে, সেগুলো জাহাজগুলোকে সম্পূর্ণ বিকল করে দিতে সক্ষম। এসব জাহাজে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা অথবা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি বলে জানায় সংস্থাটি।
ইরান যদি আমাদের জাহাজে হামলা করে, আমরা তাদের ট্যাংকার ধ্বংস করে দেব
ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তাহলে দেশটির তেলের সব ট্যাংকার ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিষয়টি খুবই সহজ : যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়। আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা ও সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।” তিনি আরও বলেছেন, “ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।”

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :
More News Of This Category