• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকেরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ও মূল ভিত্তি উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে তাঁদের সক্রিয় ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে প্রশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকেরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের কথা শুনে রাষ্ট্রপতি আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের সরকার। স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধান এবং তাঁদের দাবিগুলো বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। এ ছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category