• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, বিভিন্ন স্থাপনার ক্ষতি যুক্তরাষ্ট্রের হাতে আর ১৪ দিন চলার মতো তেল অবশিষ্ট আছে! হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, শঙ্কা বাড়ছে তেল সরবরাহে দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত নতুন করে চাপে পড়তে পারে বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি

গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: তিন দিন বন্ধ থাকার রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে পুনরায় যুক্ত হয়েছে আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২। ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ায় আদানির কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে। এর আগে, ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ইউনিটটি পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ ছিল ৭৫৮ মেগাওয়াট।
ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে গত ১০ সেপ্টেম্বর ইউনিট-২ বন্ধ হওয়ার পর থেকে আদানি প্রায় ৭৫০ থেকে ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।
এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় আদানি পাওয়ার জানায়, নির্ধারিত সময়ের আগেই ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিট-২ সফলভাবে চালু করা হয়েছে এবং সকাল সাড়ে ১১টার মধ্যে এটি গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। ১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউনিটটি বন্ধ হওয়ার আগে আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। ইউনিট-২-এর মূল পানি সরবরাহ ব্যবস্থার একটি ফিড ইউনিট (বয়লার ফিড পাম্প) ত্রুটিগ্রস্ত হওয়ায় উৎপাদন ইউনিটটি বন্ধ করতে হয়েছিল।
তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার ফিড পাম্প একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এটি উচ্চচাপে বাষ্প উৎপাদনকারী বয়লারে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করে। এতে কোনো ত্রুটি দেখা দিলে বয়লারের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে ইউনিট বন্ধ হয়ে যেতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আদানির বিদ্যুৎকেন্দ্রে কয়েক দফা সরবরাহ বিঘ্নের পর সর্বশেষ এই কারিগরি ত্রুটি দেখা দেয়। এর আগে ভারতের রেল নেটওয়ার্কে তীব্র যানজটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় উৎপাদন কমিয়েছিল আদানি।
এ সময় আদানি পাওয়ার জানিয়েছিল, কয়লা পরিবহন ও লোডিংয়ে বিধিনিষেধের কারণে কয়লার প্রাপ্যতা কমে যায়। এ কারণে উৎপাদন সমন্বয় করে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়।
আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। তবে কেন্দ্রটির সম্মিলিত প্রকৃত উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category