• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল সান্ডারল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হারলো চেলসি দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো গেলেন মাহি

দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ম্যাচের শুরুতে চার মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত পিছিয়ে ছিল ৪-২ ব্যবধানে। কিন্তু শেষ মুহূর্তে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে তারা। রবিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার সঙ্গে ২বার পিছিয়ে পড়েও দু’বারই অবিশ্বাস্য প্রাত্যাবর্তন ঘটায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল।
তবে এই ড্রয়ে ক্যারিকের ওপর চাপ কতটা কমল, তা এখনই বলা কঠিন। কারণ, আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে রয়েছে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে জয় মাত্র একটি। দলটির অবস্থান এখনও রয়েছে অবনমন অঞ্চলে। তবে শেষ দিকে জশুয়া জিরকজি ও প্যাট্রিক ডরগুর গোলে ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ম্যাচের আগে ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানিয়েছিলেন সমর্থকরা। একপর্যায়ে হতাশায় থাকা সেই দর্শকরাই শেষ বাঁশির আগে উচ্ছ্বাসে ফেটে পড়েন।
মাঝ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ১৭ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। এবার অ্যাস্টন ভিলার বিপক্ষেও একই ধরনের শুরু। ম্যাচের প্রথম চার মিনিটের মধ্যেই দুই গোল হজম করে স্বাগতিকরা। অ্যালিসন ও নিকোলাস জ্যাকসন গোল করে ভিলাকে এগিয়ে দেন। তবে আগের ম্যাচের মতো এবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্দেস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইউরি তিয়েলেম্যানসের গোলে সমতা ফেরায় তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাস্টন ভিলা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জন ম্যাকগিন। এরপর লিওন গোরেৎসকার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২। ম্যাচের শেষ দিকে ইউনাইটেডের পক্ষে ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। মনে হচ্ছিল, লিগে পঞ্চম হারের মুখে পড়তে যাচ্ছে ক্যারিকের দল।
কিন্তু যোগ করা সময়ে বদলে যায় ম্যাচের চিত্র। বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান কমান জিরকজি। এরপর কর্নার থেকে ডরগুর হেডে আসে সমতাসূচক গোল। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। নাটকীয় এই ড্রয়ে শেষ মুহূর্তে সমর্থকদের উল্লাসে ভরে ওঠে ওল্ড ট্রাফোর্ড। তবে পয়েন্ট তালিকার ১৮তম অবস্থান এবং ১০ ম্যাচে মাত্র এক জয়- ইউনাইটেডের জন্য উদ্বেগের কারণ হয়েই থাকছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category