• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল সান্ডারল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হারলো চেলসি দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো গেলেন মাহি

নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মো. আল মামুন হোসেন, নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে দস্যুতার ও চাঁদা বাজির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতকাছিমিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানার এস আই তাপস এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লিটন (২৬) নামের এক ব্যক্তি বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ৮ নভেম্বর রুজু হওয়া মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় (দস্যুতা) আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে নাজিরপুর সদরের সামসু খানের ছেলে সুমন খানকে একমাত্র আসামি করা হয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত সুমন খান এর আগে অপর একটি চাঁদাবাজির মামলায় ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন।এর পুর্বে চাদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হয়েছেন।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) আঃ হালিম বলেন, সুমন খানের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category