• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল সান্ডারল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হারলো চেলসি দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো গেলেন মাহি

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

​মো. বাবুল শেখ,পিরোজপুর: ​পিরোজপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র ও লাঠিসোটার হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোসা. নাজমা আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
​এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিকারপুর গ্রামের মোসা. নাজমা আক্তারের স্বামীর বাড়ি শিকারপুর এবং তাঁর বাবার বাড়ি সদর থানাধীন চুঙ্গাপাশা এলাকার আজিম ফরাজীর মাজারের সামনে। বাদীর ভাইদের সাথে পার্শ্ববর্তী চুঙ্গাপাশা এলাকার মৃত সামছুল হক শেখের ছেলে আ. রাজ্জাক শেখ ও তাঁর সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ধারালো দা, বগি দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অনধিকার প্রবেশ করে বাদীর ভাইদের ভোগদখলীয় জমিতে থাকা সুপারি ও কলা কাটা শুরু করেন।
​এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে ১ নম্বর সাক্ষী মো. রাজিব হাওলাদার (৫০) ও অপর সাক্ষী মো. জাহাঙ্গীর হোসেনের (৬০) মাথার তালুতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে তাঁদের বাঁচাতে অন্য সাক্ষীরা এগিয়ে এলে তাঁদেরও লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার সুপারি চুরি করে নিয়ে যায় এবং বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
​পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে ভর্তি রাখা হয় এবং রাজিব হাওলাদারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
​এ ঘটনায় মোসা. নাজমা আক্তার বাদী হয়ে ১. আ. রাজ্জাক শেখ (৬৯), ২. মো. শাহিন শেখ (৩৬), ৩. মো. শাকিল শেখ (৩৯), ৪. মোসা. হাফিজা বেগম (৫৫)সহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে অভিযুক্ত করে পিরোজপুর সদর থানায় এজাহার দায়ের করেছেন।
​এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category