• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার মোহাম্মদ সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দুই ব্যক্তি একটি গ্রামে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছেন— এমন তথ্য পায় পুলিশ। টাকা না দিলে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছিল।
খবর পেয়ে সদর থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রায় এক মাস আগে ওই দুজন একই গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category