• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে সংগঠনটির ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু। জনগণের স্বার্থে উভয়ের দায়িত্ব পরস্পরের পরিপূরক। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণাসহ নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে উল্লেখ করে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, এসব বিষয়ে জনগণকে সচেতন করতে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন, ডিএমপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩ বছরের পথচলায় যারা অবদান রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আগামী দিনগুলোতে ক্র্যাব আরও শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে দেশের সাংবাদিকতা ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা করছি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category