• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট ইতালির সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও ‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

বিমা খাতে আস্থা ফেরাতে তৃতীয় দফায় ৭,৬৪১ গ্রাহক পাচ্ছেন ২৬ কোটি টাকা

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত অর্থনীতি: বিমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে দীর্ঘদিন আটকে থাকা বৈধ বিমা দাবি পরিশোধের উদ্যোগ অব্যাহত রেখেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বিমা দাবি পরিশোধ করা হচ্ছে। রবিবার (৪ অক্টোবর) আইডিআরএ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের কাছে বৈধ দাবি আদায় ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরা হয়। ওই উদ্যোগের ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে গ্রাহকদের দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে আইডিআরএ। এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বিমা দাবি পরিশোধ করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়।
তৃতীয় দফার অর্থ যুক্ত হওয়ার ফলে তিন দফায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা বিমা দাবি পরিশোধের আওতায় এসেছে।
আইডিআরএ জানায়, চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তি করা হচ্ছে।
আইডিআরএর এ উদ্যোগের মাধ্যমে বিমা খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া গ্রাহকদের অনাস্থা কাটিয়ে পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বৈধ দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
আইডিআরএ বলেছে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বিমা দাবি নিষ্পত্তির কার্যক্রম এখানেই শেষ নয়। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category