• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশাসনের সংবাদ সম্মেলন, ‘সার গায়েবের’ অভিযোগ প্রত্যাখ্যান সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পদদলিত করতে ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি কেরানীগঞ্জের আরশিনগরে একজনকে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল চাহিদার তুলনায় দেশে সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ‘অভূতপূর্ব বাক্স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে দেশটি থেকে প্রায় চার হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে ৪৭ লাখ পাঁচ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়।
১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়। ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিবার প্রায় সমহারে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।
চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত-বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। তবে ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category