• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

মারামারির পর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি থেকে তাঁরা চাকরি পুনর্বহালের এক দফা দাবি জানিয়েছেন। এ কারণে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তাদের মারামারি হয়। এরপরই চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে তাঁরা চাকরি ফেরত দেয়ার এক দফা দাবি জানিয়ে আসছেন।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর তৎকালীন সরকারঘনিষ্ঠ এস আলম গ্রুপ পরীক্ষা ছাড়াই ব্যাংকটিতে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করে। অভিযোগ আছে, তাঁদের অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পান। এসব কর্মকর্তার বেশির ভাগ চট্টগ্রামের পটিয়া এলাকার।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এসব কর্মকর্তাকে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়৷ তবে তাঁদের বেশির ভাগই পরীক্ষায় অংশ নেননি। এ কারণে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান। তাঁরাই বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন জানা গেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব কর্মকর্তার সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে। এরপর চাকরিচ্যুত কর্মকর্তারা আবার মাঠে নেমেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category