• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মেসির ক্যারিয়ারের ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিন ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও একটি পুরস্কার নিশ্চিত ছিল। গোল্ডেন বুট!
এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?
মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে। আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা। এই দীর্ঘ সময়ে অনেক টুর্নামেন্টেই খেলেছেন মেসি। এসবের ভেতর থেকে মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন, তার একটি তালিকা তৈরি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’।
মেসি তাঁর ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে ৬ ও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ৫ বার। ইউরোপিয়ান সুপার কাপ এবং এমএলএসে দুবার করে সর্বোচ্চ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগস কাপ, চ্যাম্পিয়নস কাপ ও দক্ষিণ আমেরিকান বাছাইয়ে একবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category