• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
নাজিরপুরে বৃক্ষরোপণ, মাছ অবমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে স্প্রে অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ

যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রকে শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। গতকাল রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিলের কুহেশতাক শহরে বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
সাধারণ মানুষের অনুষ্ঠানে হামলা চালানোয় ক্ষুব্ধ হয়েছেন ঘালিবাফ। এছাড়া ২৮ ফেব্রুয়ারি মিনাবে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়টিও উল্লেখ করেছেন স্পিকার। স্কুলে মার্কিনিদের ওই হামলায় ১৭০-এর অধিক মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এরসঙ্গে একটি স্পোর্টস কমপ্লেক্সেও যুদ্ধের সময় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন অ্যাথলেট প্রাণ হারিয়েছিলেন। এসব হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে শয়তান হিসেবে অভিহিত করে বুধবার (২ সেপ্টেম্বর) এক্সে ঘালিবাফ লিখেছেন, “মিনাব স্কুল: শিশুদের গণহত্যা করা হয়েছে। ল্যাম্পার্ড স্পোর্টস হল: শিশুদের হত্যা করা হয়েছে। কুহেশতাকের বিয়ে: পরিবারের সঙ্গে শিশুদের হত্যা করা হয়েছে। যদি একটি শক্তি (দেশ) শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো তার টার্গেট ঠিক করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে এটি একটি শয়তান।”ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে ইঙ্গিত করে ঘালিবাফ লিখেছেন, “এই (যুক্তরাষ্ট্র) শয়তান ছোট শয়তানকে সুরক্ষা দেয়। যেটিও এই শয়তানের মতো কাজ করে। এটি হলো সবচেয়ে বড় শয়তান।”যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
More News Of This Category