• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত প্রবীণদের সেবায় পিরোজপুরে এমওইউ ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙা ঘরে মানবেতর জীবন,মরিয়ম বেগমের অসহায় দিনযাপন যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে তিনজন নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ছররা গুলি ছুড়েছেন, প্রশ্ন উঠেছে কার আদেশে গুলি হলো ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সাবেক সেনাপ্রধান আলোচনার সুযোগ দিতেই ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু জার্মানিতে মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ নতুন অর্থবছরে তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে তিনজন নিহত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে তিনজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন। খবর বিবিসির। সিয়াটল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিসের বরাতে বিবিসি তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সহকারী পুলিশ প্রধান আরও বলেন, বন্দুকধারী দুজন ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছেন।
এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় রবিবার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়।
বিবিসির খবর বলছে, আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’
দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। সপ্তাহের শেষে আয়োজিত এই উৎসবের নাম দেওয়া হয় বাইট অফ সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশ নেয়। সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।
বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
প্রত্যক্ষদর্শী নিক বেট কেআইআরও-টিভিকে বলেন, ‘প্রথমে মনে হয়েছিল আতশবাজি ফুটছে। এরপরই সবাই হুড়োহুড়ি করে আমাদের পাশ দিয়ে দৌড়াতে শুরু করে।’
লিয়েন কোলস নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার সময় তিনি একটি বাগানের ভেতর দিয়ে দৌড়ে গিয়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।
কোলস বলেন, ‘হঠাৎ সবাই দৌড়াতে শুরু করল, তাই আমরাও দৌড়ালাম। আমরা ভিড়ের সঙ্গে মিশে দৌড়াতে থাকলাম। কোথায় আছি তা বোঝার জন্য আমি স্পেস নিডলকে (পর্যবেক্ষণ টাওয়ার) খুঁজছিলাম। ঘটনাটি খুব ভয়ঙ্কর ছিল।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category