হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর গেন্ডারিয়ায় র্যাব—১০ এর বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন নামের ১ ব্যাক্তি কে গ্রেফতার করেছে র্যাব—১০। শনিবার (১২-সেপ্টেম্বর) বিকাল ৫ টায় র্যাব ১০ এর এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানায়, রাজধানীর গেন্ডারিয়া থানাধীন পাড় গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অবৈধ জাল টাকার নোট ক্রয়—বিক্রয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব—১০। উক্ত অভিযানে মোঃ ইমন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয় এ ছাড়া একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ঢাকা, শরীয়তপুর সহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রয় ও সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত জাল নোটসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।