• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৬ লাখ টাকার মালামাল লুট

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রবাসীর স্ত্রী ও সন্তানের গলায় দা ধরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের ফকির পাড়া এলাকার পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রবাসীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম ওই গ্রামের সানাউল্লাহ মীরধার ছেলে। তিনি প্রায় আট বছরেরও বেশি সময় ধরে কুয়েতে থাকেন। তার বাড়িতে স্ত্রী ফাতেমা আক্তার, চার বছরের শিশু মেয়ে মারিয়া আক্তার এবং শাশুড়ি পারভীন আক্তার বসবাস করে।
প্রবাসী আমিনুল ইসলামের শাশুড়ি পারভীন আক্তার বলেন, রাত ৩টার দিকে সাত-আটজনের একদল ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। পরে পাঁচজন ডাকাত বারান্দার গ্রিলের তালা ভেঙে ডাইনিং রুম দিয়ে বেড রুমে প্রবেশ করে। শব্দ পেয়ে ঘুম ভাঙলে ঘরে কালো কাপড় দিয়ে মুখোশ পরিহিত পাঁচজন আমার নাতি এবং আমার গলায় দা ধরে জিম্মি করে। তারা আমার মেয়েকে ওয়ারড্রপ ও কেবিনেটের চাবি দিতে বলে।
এসময় ভয়ে মেয়ে ফাতেমা আক্তার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে চাইলে ডাকাতেরা নাতিকে জবাই করার হুমকি দেয়। দায়ের আছাড় দিয়ে পারভীন আক্তারের ডান পায়ের আঙুলে এবং হাতের বাহুতে আঘাত করে মারাত্মক জখম করে। পরে চাবি দিলে ডাকাতেরা নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মেয়ের বিয়ের মূল্যবান শাড়ি ও জামাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ঘরে প্রায় শাড়ি অবস্থান করে। যাওয়ার সময় বলে আমরা আশেপাশেই আছি। চিৎকার দিলে আবার এসে শিশুকে জবাই করার হুমকি দেয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে আসার পর বলা যাবে, এটা চুরি না ডাকাতি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category