• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

হিলি সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, দিনাজপুর : হিলি সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উপকরণ ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বিজিবি সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম ও সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম এবং মাদক শনাক্তকরণে নিয়োজিত প্রশিক্ষিত কুকুরের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন। একই সঙ্গে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা, গুজব এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দেশে প্রবেশের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, বিজিবি সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করছেন। নাশকতামূলক উদ্দেশ্যে কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিজিবির অবস্থান স্পষ্ট।
স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের কাছেও বিভিন্ন তথ্য ও সংবাদ আসে। সেসব তথ্য বিজিবিকে জানালে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার কাজ আরও সহজ হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category