• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার দেশে সাড়ে ৫৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি কচুয়ায় নবাগত ইউএনওকে ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্রসহ আটক ১; নাজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৮ ত্রিশালে চোরাই অটোরিক্সাসহ চারজন গ্রেফতার দেশে সাড়ে ৫৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম: গ্রেপ্তার মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে পাঠানো হলো ঢাকায়

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া : ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের ওই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন। এ দুর্ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।
জয়পুরহাটের কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার সফর বাতিল করে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাঁ পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category