• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মস্কোয় পুতিনের সঙ্গে কী আলোচনা হলো ট্রাম্পের দূতদের হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের

নেটফ্লিক্সের শীর্ষ ৫ সিনেমা ও সিরিজ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নানা রকম সিনেমা–সিরিজ। এর মধ্যে কোন কোন সিরিজ দেখছেন দেশের দর্শকেরা? জেনে নেয়া যাক বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির শীর্ষ ৫ সিনেমা ও সিরিজের খবর:
যশরাজের স্পাই ইউনিভার্সের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারেনি, সমালোচকদের কাছেও পাত্তা পায়নি। কিন্তু সম্প্রতি ওটিটিতে আসার পর বেশ ভালো করছে। শুধু বাংলাদেশই নয়, সিনেমাটি আরও ছয়টি দেশেও শীর্ষে আছে। শিব রাওয়ালের ছবিতে আলিয়া ভাট অভিনয় করেছেন সীতার চরিত্রে। রহস্যময় এক অতীত নিয়ে বেড়ে ওঠা এই চরিত্রকে তৈরি করা হয়েছে ভয়ংকর এক যোদ্ধা হিসেবে। অন্যদিকে শর্বরী বাগ অভিনয় করেছেন দুর্গার চরিত্রে। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান বিক্রান্ত কৌলের রহস্যময় সম্পর্ক। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অনিল কাপুর ও ববি দেওল। অ্যাকশন, প্রতিশোধ, পারিবারিক রহস্য ও গুপ্তচরবৃত্তির গল্প মিলিয়ে এগিয়েছে ছবির কাহিনি।
‘গ্র্যান্ড থেফট অটো ৬’: ভিডিও গেমের ইতিহাসে সবচেয়ে আলোচিত গেমগুলোর একটি এটি। গত ২৭ আগস্ট নেটফ্লিক্সে প্রকাশ করা হয় প্রায় ২৭ মিনিটের বিশেষ এক ভিডিও। এক্সটেন্টেড লুক বা গেমপ্লে সেই ভিডিওতেই মজেছেন সারা দুনিয়ার দর্শকেরা। এটি মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে। এতে দর্শকেরা নতুন করে দেখতে পান গেমটির বিশাল দুনিয়া, চরিত্র, অ্যাকশন ও গল্পের নানা ঝলক। ভিডিওটি পুরোপুরি প্লেস্টেশন ৫-এ ধারণ করা গেমের ফুটেজ থেকে তৈরি বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
সাধারণত ভিডিও গেমের ট্রেলার ইউটিউব বা বিশেষ গেমিং অনুষ্ঠানে প্রকাশ করা হয়। কিন্তু ‘জিটিএ ৬’-এর ক্ষেত্রে রকস্টার প্রথম প্রদর্শনের জন্য বেছে নেয় নেটফ্লিক্সকে। পরে এটি রকস্টারের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউবেও প্রকাশ করা হয়।
‘ককটেল ২’: হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত জুন মাসে। প্রেক্ষাগৃহে মোটামুটি চলেছিল। তবে সমালোচকেরা সিনেমাটিকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন। বেশির ভাগেরই রায় ছিল ‘জঘন্য’। কিন্তু সেই সিনেমা গত মাসে নেটফ্লিক্সে মুক্তির পর চমকে দিয়েছে। প্ল্যাটফর্মটির বৈশ্বিক তালিকার নন–ইংলিশ সিনেমার শীর্ষ ১০ সিনেমার তালিকায় এটি মুক্তির পর থেকেই জায়গা ধরে রেখেছে। এই সময়ের প্রেমের নানা সংকট নিয়ে নির্মিত সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। ‘ককটেল ২’ বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণ হতে পারে আগের কিস্তির প্রভাব। আরেকটা বড় কারণ হতে পারে রাশমিকা মান্দানার উপস্থিতি। এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী দেশে বরাবরই জনপ্রিয়। এই সিনেমায় আবার তিনি ‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজ ছেড়ে হাজির হয়েছেন ভিন্নভাবে। সেটা দেখার আগ্রহও থাকতে পারে দর্শকের।
‘ফেসিং এল চ্যাপো’: মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানকে কেন্দ্র করে নতুন ক্রাইম থ্রিলারটি গত ২১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই হিট। এক সপ্তাহ প্ল্যাটফর্মটির বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল। বাংলাদেশে এটি রয়েছে চারে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এ সিনেমায় এমন এক রাতের গল্প তুলে ধরা হয়েছে, যখন দায়িত্বের শেষ মুহূর্তে থাকা দুই পুলিশ কর্মকর্তা কুখ্যাত মাদকসম্রাটের মুখোমুখি হন। চাভা কার্তাস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আলফোনসো হেরেরা, নোয়ে হার্নান্দেজ ও হেক্টর কোতসিফাকিস।
‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’: নেটফ্লিক্সে মুক্তির প্রায় এক মাস পেরিয়ে গেলেও ইমতিয়াজ আলীর সিনেমাটির জনপ্রিয়তা কমেনি। এটি বাংলাদেশের তালিকার পাঁচে রয়েছে। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ৯৫ বছর বয়সী ইশার সিং গ্রেওয়াল। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তাঁর মন পড়ে থাকে পাকিস্তানের সারগোধায়, যেখানে ছিল তাঁর শৈশব, বাড়ি এবং হারিয়ে যাওয়া ভালোবাসার কথা। বিচ্ছেদের মুহূর্তে প্রিয় মানুষটিকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, আমি ফিরে আসব। সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না, শর্বরী বাগ।
‘মুসাফির ক্যাফে’: মুক্তির পর থেকেই বাংলাদেশের দর্শকদের, বিশেষ করে তরুণদের পছন্দের সিরিজটি হয়ে উঠেছে এটি। তাই মাস দেড়েক পেরিয়ে গেলেও এখনো রয়েছে সিরিজের তালিকার শীর্ষে। সিরিজটির মূল সুর অসমাপ্ত প্রেমের গল্প। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানির চাকরি ছেড়ে দেশে ফিরে আসে চন্দর। চাকরি করলেও তার স্বপ্ন পাহাড়ে নিজের একটি ক্যাফে খোলা। এ সময় তার জীবনে আসে প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী আইনজীবী সুধা। দ্রুত গভীর হয় দুজনের সম্পর্ক। কিন্তু জীবনের লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষার সংঘাতে সে সম্পর্ক ভেঙে যায়। সময়ের ব্যবধানে চন্দরের জীবনে আসে শান্ত ও সংবেদনশীল প্রীতি মহিমা মাকওয়ানা। দুটি ভিন্ন সময়রেখায় গল্প এগোয়। এমন গল্পের সিরিজটিতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো, মহিমা মাকওয়ানা। এটি পরিচালনা করেছেন রুচির অরুণ।
‘অপারেশন সফেদ সাগর’: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের গল্পে নির্মিত সিরিজটি মুক্তির পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশেও সিরিজের তালিকার দুইয়ে রয়েছে এটি। সমালোচকদের মতে, সিরিজটি যুদ্ধবিরোধী কোনো বক্তব্য দিতে চায় না; বীরত্বের গল্প বলতে চায়। সৈনিকদের মানুষ হিসেবে দেখানোর কিছু মুহূর্ত থাকলেও শেষ পর্যন্ত তাঁদের পরিচয় দেশের জন্য দায়িত্ব পালনকারী পেশাদার যোদ্ধা হিসেবেই প্রতিষ্ঠিত হয়। এ বিষয়গুলোই প্রোপাগান্ডাধর্মী অন্যান্য সিরিজ থেকে এটিকে আলাদা করেছে। ওনি সেন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল, অভয় ভার্মা, দিয়া মির্জা প্রমুখ।
‘আওয়ার স্টিকি লাভ’: নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় আছে সিরিজটি। কোরিয়ান এই রোমান্টিক কমেডি সিরিজে প্রেম, রহস্য, অ্যাকশন, স্মৃতিভ্রম আর অপরাধজগতের যোগসূত্র দেখানো হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে নায়ক জুং হে-ইনের জনপ্রিয়তা। মুক্তির কয়েক দিনের মধ্যেই এর অন্যতম প্রধান অভিনেত্রী হা ইয়ংয়ের একটি মন্তব্য ধরে শুরু হয় তুমুল বিতর্ক, যা কার্যত সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ১২ পর্বের সিরিজটির গল্প শুরু হয় এক উচ্চাকাঙ্ক্ষী প্রসিকিউটর গো উন-সেকে ঘিরে। একটি বিপজ্জনক তদন্তের জড়িয়ে গুরুতর হামলার শিকার হয়ে স্মৃতিশক্তি হারায় সে। এরপর তার জীবনে হাজির হয় এক বক্সিং প্রশিক্ষক তে-হা। তার দাবি, উন-সে তার প্রেমিকা!
‘স্পুকি ইন লাভ’: ভূত, অমীমাংসিত খুন আর রোমান্টিক কমেডির অদ্ভুত মিশেলে দর্শকদের মুগ্ধ করেছে সিরিজটি। ১২ পর্বের এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্ক ইউন-বিন, ইয়াং সে-জং ও অং সিয়ং-উ। সিরিজের কেন্দ্রীয় চরিত্র চন ইয়ো-রি। ধনী পরিবারের উত্তরাধিকারী হলেও তার জীবন মোটেও স্বাভাবিক নয়। কারণ, সে ভূত দেখতে পায়। শুধু দেখতে পায় না, মৃত মানুষের আত্মাদের উপস্থিতিও অনুভব করে। অন্যদের কাছে যা কল্পনা বা ভয়ংকর গল্প, ইয়ো-রির কাছে সেটিই প্রতিদিনের বাস্তবতা। এই ক্ষমতা ইয়ো-রির জীবনকে জটিল করে তুলেছে। মানুষের কাছ থেকে দূরে থাকা, একাকিত্ব আর নিজের অস্বাভাবিক ক্ষমতা লুকিয়ে রাখাই যেন তার জীবনের অংশ। কিন্তু মৃত মানুষেরা যখন নিজেদের অসমাপ্ত গল্প নিয়ে তার সামনে হাজির হতে থাকে, তখন আর নির্লিপ্ত থাকা সম্ভব হয় নয়।
‘ব্লাড স্যাকরিফাইজ’: সুইডেনের স্টকহোম। এক রাতে পুলিশের জরুরি নম্বরে ফোন আসে—একটি বাড়িতে হামলা হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যায় দুই পুলিশ কর্মকর্তা। কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায় না। পরদিন সেই বাড়ি থেকেই উদ্ধার করা হয় দুই কর্মকর্তার মরদেহ। শুরু হয় একের পর এক পুলিশ হত্যার ঘটনা। এই হত্যাকাণ্ডের তদন্তে নামে গোয়েন্দা থমাস বার্গ। কিন্তু রহস্যের জট খুলতে গিয়ে তাকে এমন একজন মানুষের কাছে ফিরতে হয়, যার কাছ থেকে সে বহু বছর ধরেই দূরে, তার বাবা আলফ্রেড বার্গ। সাবেক গোয়েন্দা আলফ্রেড পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, আর বাবা-ছেলের সম্পর্কও দীর্ঘদিন ধরে ভাঙা। কিন্তু পরিস্থিতি তাদের আবারও একসঙ্গে দাঁড় করায়। এমন গল্প নিয়েই এগিয়েছে সুইডিশ ক্রাইম থ্রিলার সিরিজটি। পাঁচ পর্বের সিরিজটি অভিনয় করেছেন ইয়াকভ ওফটেব্রু ও পিটার অ্যান্ডারসন। এটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ন্যোলহোম।

নেটফ্লিক্স ও আইএমডিবি অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category