• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্রসহ আটক ১; নাজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৮ ত্রিশালে চোরাই অটোরিক্সাসহ চারজন গ্রেফতার দেশে সাড়ে ৫৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম: গ্রেপ্তার মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে : চিফ প্রসিকিউটর পুলিশের পরিচয় পাওয়ার পর হামলাকারীরা আরও বেপরোয়া হয় : র‍্যাব নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান: এলজিআরডি প্রতিমন্ত্রী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে : ইসি সচিব

ইতালির ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ৮৩তম আসরের সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় সিনেমাটি; এর মাধ্যমে প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিসের পর্দায় ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমা।
গত ২ সেপ্টেম্বর থেকে ১২ দিনব্যাপী চলবে এই উৎসব। গত শনিবার সন্ধ্যায় মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। এরপর সালা দারসেনা থিয়েটারে রোববার ছিল এর দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া স্থানীয় সময় সোমবার বিকেলে অ্যাস্ট্রা-১ ও অ্যাস্ট্রা-২ থিয়েটারে ছবিটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার ও বিয়েবাড়ির ভীতিপ্রদ গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা। প্রায় ২০ বছর ধরে এ সিনেমার ভাবনায় কাজ করছেন পরিচালক রুবাইয়াত। শৈশবে পার্লারের শোনা এক গল্প ও স্মৃতি তাকে তাড়া করে ফিরত। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির আরও একটি বিশেষত্ব হলো এর নারীনির্ভর নির্মাণদল।
আবহ সংগীত ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রোডাকশন ডিজাইনসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ছিলেন নারীরা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি ছিল বিস্ময়কর এবং নারীরা ভালো সিনেমা বানাতে পারে না, এমন ভুল ধারণা সিনেমাটি ভাঙতে পেরেছে।
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল এবং অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে। ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনার এই সিনেমাটি চলতি বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রদর্শিত হবে এবং আগামী বছর বাংলাদেশের দর্শকেরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category