• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিনটা মাস আমাদের জন্য খুবই কঠিন একটি অবস্থা। সেটি হচ্ছে যে, ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে। এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় মন্তব্য করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কী করতে হবে? এডিস মশার লার্ভা যেখান থেকে তৈরি হয়, ঘরে এসির পেছনে জমে থাকা পানি, যেকোনো জায়গায় জমে থাকা পানি, চার পাশে গর্তে জমে থাকা পানি পরিষ্কার করে রাখতে হবে। এটা এই মাস এবং আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ সময়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট করে সময় বরাদ্দ করতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। আমরা যদি নিয়মিত প্রতি শনিবারে একটু পরিচ্ছন্ন অভিযান শুরু করি, যে ময়লা পানি ঘরে রাখবো না, তাহলে আমরা এই রোগটা থেকে, এই মরণঘাতী ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারব।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা যারাই আছি, গণমাধ্যমকর্মী হোক আর মন্ত্রী হোক আর সাধারণ মানুষ হোক; এটি কাউকে আলাদা করে চেনে না। সুতরাং এই কাজটা আমাদের প্রত্যেকেই করতে হবে। তিনি বলেন, আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের ঘর পরিষ্কার করি আজ থেকে, এখন থেকে। তাহলে আমার ধারণা যে, ইনশাআল্লাহ আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো। সরকারের কাজগুলোতে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক তৈরি না করে, রাজনৈতিক কোনো স্পর্শকাতর ইস্যু নিয়ে সারাক্ষণ ব্যস্ত না থেকে, কাজগুলো করতে পারি। এই রাষ্ট্রটা আমাদের। আমাদেরই গড়তে হবে। এই রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক সব মূল্যগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। সরকারের কাজটাকে সহযোগিতা করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category