• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

কয়েক দিনের বৃষ্টিতে বাজারে সবজির দাম বেড়েছে

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বেড়েছে। যার মধ্যে গোল বেগুনের কেজি ১৪০ টাকা। মৌসুম না শুরু না হওয়ায় বাজারে দামি সবজির তালিকায় রয়েছে শিম। যার প্রতি কেজি ২৪০ টাকা। এ ছাড়া, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকায় এবং বাকিগুলো ১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বরবটি প্রতি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকায়, প্রতি কেজি টমেটো ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী নাজিম উদ্দিন। তিনি বলেন, আজ বাজারে এসে দেখছি সবজির দাম তুলনামূলক বেশি। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে দেখছি, বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা, কিছু কিছু সবজি ৬০ টাকাতেও বিক্রি হচ্ছে। তবে ৮০ থেকে ১০০ টাকার ঘরের সবজি সংখ্যাই বেশি। গত সপ্তাহ সবজির দাম বাড়তি ছিল, তার আগে সবজির দাম কম ছিল।
সবজির দামের বিষয়ে রামপুরার সবজি বিক্রেতা মুখলেসুর রহমান বলেন, বৃষ্টির কারণে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইকারি বাজারের সরবরাহ কমেছে। এ কারণে সবজির দাম বাজারে কিছুটা বাড়তি যাচ্ছে। বৃষ্টি শেষে আবহাওয়া ভালো হলে আবার সবজির দাম কমে আসবে। আজকের বাজারে সবচেয়ে দামি সবজি হচ্ছে শিম, যার প্রতি কেজি ২৪০ টাকা। মূলত শিমের মৌসুম এখনো ভালোভাবে শুরু হয়নি, এ কারণে দাম বাড়তি যাচ্ছে। এ ছাড়া, বাজারে বেগুনের দামও বেশি। আজ বাজারে গোল বেগুন প্রতিকেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো ৬০ থেকে ৮০ টাকায় এবং কিছু কিছু সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category