• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত, থানায় মামলা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালীন শিক্ষার্থীর মৃত্যু নাজিরপুরে চাঁদাবাজি ও দস্যুতা মামলার আসামি শ্রমিক দল নেতা সুমন খান গ্রেপ্তার ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো লিভারপুল সান্ডারল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হারলো চেলসি দু’বার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তবুও জিতলো না ম্যানইউ অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো গেলেন মাহি

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার পর প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলকে নিজের নাম লেখালেন মুশফিকুর রহিম।
২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করা মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। সিলেটে পঞ্চম দিন ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। তাতে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মুশফিক।
সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থাকতে সিলেটে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। আর লাগতো ৯ রান। সেটাও করে ফেলেন। তাতে করে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মালিক হন দেশের অন্যতম সেরা ব্যাটার। ১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে আছেন মুমিনুল হক। ৫২৯৩ রান তার। মুশফিক তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ইনিংসে তাওহীদ হৃদয় তাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরার হন। সেই সিংহাসন হারালেও একই ম্যাচে সাত হাজার রানের ঘরে পৌঁছে গেলেন মুশফিক। টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা এই ব্যাটার। তার ঠিক উপরে এখন আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)। আজ তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category