মেহেদী হাসান , হোমনা : কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালীন জিসান আহমেদ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের জালাল হোসেনের ছেলে এবং হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যকার ফুটবল প্রতিযোগিতা চলছিল। দুপুরে খেলা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়লে দায়িতরত্ব রেফারী এবং শিক্ষকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, প্রধান শিক্ষক লুৎফর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সহপাঠী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন স্বজনদেরকে শান্তনা দেওয়া চেষ্টা করেন। শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ খেকে কেনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
প্রথম জানাতে অনুষ্ঠিত হবে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হবে তার বাবা প্রবাস থেকে আসার পর।