• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক : ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের পরের দিন, অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় ভোরবেলায় সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে বিস্ফোরক ড্রোন, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো আটকে দিয়ে ধ্বংস করতে পেরেছে সৌদি জোট।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা এবং কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি। জোট বাহিনী সোমবার জানিয়েছে যে, তারা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের তিনটি স্থাপনা ধ্বংস করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনের কাজে ব্যবহৃত হতো।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে মেজর জেনারেল মালিকি জানান, সোমবার সৌদি-ইয়েমেন জোট হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি কারখানা ধ্বংস করেছে। এই ৩ কারখানার প্রথমটিতে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদন করা হতো; দ্বিতীয়টি ছিল একটি রাসায়নিক প্ল্যান্ট— যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন প্রোপেল্যান্ট (জ্বালানি) মিশ্রণ উৎপাদন করা হতো এবং তৃতীয় কারখানাটিতে ইলেকট্রনিক সিস্টেমগুলো সংযোজন করা হতো।
বিবৃতিতে মেজর জেনারেল মালিকি বলেছেন, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হুথিদের বারবার হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category