• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসব বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চিকিৎসাধীনদের পরিচর্যার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা ও ইনভেস্টিগেশন বিনামূল্যে করে দেওয়া হচ্ছে।
অসুস্থতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাদের তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল এবং শ্বাসনালিতে ইনজুরি হয়েছে। বহুতল ভবনটির দোতলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় আক্রান্ত হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ার কারণে শ্বাসনালির ক্ষতি এবং আতঙ্কজনিত মানসিক ট্রমা—সব মিলিয়ে তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।
চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা শুরু থেকেই অত্যন্ত যত্নসহকারে তাদের চিকিৎসা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রতিটি রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছাড়পত্র দিতে পারব। বাকিরাও এখন পর্যন্ত ভালো আছেন। আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের যথাযথভাবে নিবিড় পরিচর্যা করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ভবনের নিয়মবহির্ভূত ব্যবহার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরাই বাসা ভাড়া নিয়ে হোস্টেল বানিয়ে থাকে। কিন্তু ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেটি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি আরও বলেন, একটি ভবন কোন উদ্দেশ্যে তৈরি হয় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটির একটি নির্দিষ্ট ‘বিল্ডিং রেগুলেশন’ রয়েছে। এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে, যেগুলোর অনেকগুলোই রেস্টুরেন্টের উপযুক্ত ডিজাইন করা ছিল না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাশে হলে সেগুলোকে নিয়ম ভেঙে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।
মাদ্রাসার ভবনটির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভবনটি হয়তো মাদ্রাসার জন্য নির্মিত হয়নি; বরং একটি সাধারণ আবাসিক ভবনকে পরবর্তীতে মাদ্রাসায় রূপান্তর করা হয়েছে। তাই বিল্ডিং রেগুলেশন মেনে ভবনের ব্যবহার ও নির্মাণকাজে আরও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ আনা প্রয়োজন।
মাদ্রাসায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সোমবার ( ৯ নভেম্বর) রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা পুরো লাইব্রেরিটি পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকারীদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭৯ জন শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। তবে বিষাক্ত ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চার শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category