• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, যশোর : যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনার কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রবিবার (৭ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, খবর পাওয়া যায় যে চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
র‌্যাব জানায়, চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা অন্তর্ভুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি স্ত্রীসহ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। চার মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও