• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন গুমের বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটা পরিবার ধরে ধরে আমাদের তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচারের জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এজন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ীদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। এর আগে, ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category