• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষাতেও। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের তত্ত্বাবধায়কদের জন্যও সহায়তার পরিকল্পনা আছে।
দরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
এসময় সরকারি সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেন মীর শাহে আলম। মঙ্গলবার (১০ নভেম্বর ) প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category