• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

বরুণের প্রশংসায় আবেগপ্রবণ বাবা ডেভিড ধাওয়ান

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের জনপ্রিয় রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে আবারও ফিরছেন অভিনেতা বরুণ ধাওয়ান। আর বরাবরের মতোই ছেলের এই প্রত্যাবর্তনের পেছনের কারিগর তার বাবা, খ্যাতিমান পরিচালক ডেভিড ধাওয়ান। মুক্তির অপেক্ষায় থাকা এই জুটির নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’। এটি বাবা-ছেলের একসঙ্গে চতুর্থ কাজ।
মুম্বাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর সেই মঞ্চেই ছেলেকে পাশে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন পরিচালক ডেভিড ধাওয়ান। ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। প্রকাশ্য মঞ্চে বরুণকে জড়িয়ে ধরে প্রবীণ এই পরিচালক বলেন, ‘এমন ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’
অনুষ্ঠানে আবেগাপ্লুত ডেভিড ধাওয়ান বলেন, ‘সন্তান হিসেবে বরুণ এককথায় দারুণ। সে সবসময় আমার খেয়াল রাখে। আমার প্রতিটি অসুস্থতার দিনগুলোতে ও শক্ত হাতে পরিস্থিতি সামলেছে, পাশে থেকেছে। এমনও হয়েছে, আমি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ও ওখানেই আমার পাশে ঘুমিয়েছে। একজন বাবার আর কী-ই বা চাওয়ার থাকতে পারে?’
ছেলের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অভিনেতা হিসেবে ও দিন দিন দারুণ উন্নতি করছে। পরিচালক হিসেবে আমার যে চাহিদা, ও সেটা পুরোপুরি মেটাতে পারে। সে সব তো ঠিক আছে। কিন্তু একজন বাবা হিসেবে আমি বলব, বরুণের মতো ছেলে যেন সবার ঘরে জন্মায়।’
বাবার মুখে এমন প্রশংসা শুনে মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়েন ‘অক্টোবর’ খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান। বাবাকে কাঁদতে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনিও। পরম মায়ায় বাবাকে জড়িয়ে ধরেন এবং কপালে চুমু খেয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। বাবা-ছেলের এই ভালোবাসার মুহূর্তটি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category