• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

৯৪তম মিনিটের গোলে প্রিমিয়ার লিগে ফিরল হাল সিটি

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত। ডান দিক থেকে হিরাকাওয়ার লম্বা ক্রসে বলের নাগাল পেয়েছিলেন ব্রাইন। কিন্তু বল ধরে রাখতে পারেননি মিডলসবোরো কিপার, পড়ে ঠিক অলি ম্যাকবার্নির সামনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল ঠিকই করেন তিনি। ৯৪তম মিনিটের নাটকীয় গোলে হাল সিটি ১০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে। চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল ফাইনাল প্লে অফে মিডলসবোরোর খেলার কথা ছিল না। ‘স্পাইগেট কেলেঙ্কারি’তে সাউদাম্পটন বহিষ্কার হলে তারা আকস্মিক সুযোগ পায় এবং প্রস্তুতির অভাব ছিল যথেষ্ট লক্ষণীয়। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়েছে হাল সিটি। এমনকি তারা লিগ ওয়ানে নেমে গিয়েছিল। লাগাতার পরিবর্তন, অস্থিরতা ও হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রত্যেক মৌসুম শেষে তাদের শীর্ষ লিগে ফেরার স্বপ্ন ফিকে হতে থাকে।
তবে সার্গেজ জাকিরোভিচের আগমনে নিজেদের ফিরে পায় হাল। ২০২৪-২৫ মৌসুমের কোনোরকমে রেলিগেশন এড়াতে পেরেছে তারা। আর এবারের মৌসুমের গল্প ভিন্ন। ধারাবাহিকতা ধরে রেখে তারা লড়াকু দল হয়ে ওঠে এবং চ্যাম্পিয়ন্সশিপে ষষ্ঠ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে। সেমিফাইনালে দুই লেগ মিলে ২-০ ব্যবধানে মিলওয়ালকে হটিয়ে দেয়। তারপর ফাইনালে সিনেমার মতো শেষ। অবশেষে প্রিমিয়ার লিগে তারা যেভাবে ফিরল, তাদের ফুটবল ইতিহাসে সেটা অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category