• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা বাংলাদেশে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রাথমিকে ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল পাকিস্তানও

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক : আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।
ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংসথা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দির এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে কম্পন। ভূমিকম্পের কারণে আফগানিস্তান কিংবা পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে— এমন কোনো তথ্য এখনও তথ্য পাওয়া যায়নি।
আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়েই ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে গত ২৭ জুন ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। সেই ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ-দেয়াল ধসে নিহত হয়েছিলে ৭ জন এবং আহত হয়েছিলেন ১৫০ জন। সূত্র : এনডিটিভি, আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :
More News Of This Category