• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

অবহেলা-অযত্নে অস্তিত্ব সংকটে ১৫০ বছরের বেলগাছি রেলওয়ে স্টেশন

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাছি রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে আজ প্রায় অস্তিত্ব সংকটে। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত প্রায় দেড়শ বছরের পুরোনো এই স্টেশনটি একসময় ছিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ সময়ের পরিক্রমায় রেলওয়ে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনটি এখন অনেকটাই পরিত্যক্ত ও ভূতুড়ে পরিবেশে পরিণত হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় স্টেশনে ট্রেন আসা-যাওয়ার সময় ঘণ্টা বাজানো হতো। সেই ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে থাকা ঘণ্টাটিও এখন চুরি হয়ে গেছে। স্টেশনের পাশে থাকা শত বছরের পুরোনো শীল কড়ই গাছটিও শুকিয়ে গেছে। গাছটির শুকনো ডালপালা প্রায়ই ভেঙে রিকশাচালক ও পথচারীদের ওপর পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ছাড়া স্টেশনটিতে রয়েছে তীব্র শৌচাগার সংকট। যাত্রী ও সাধারণ মানুষের পানির চাহিদা মেটাতে আগে একটি টিউবওয়েল থাকলেও বর্তমানে সেটিও নেই। ফলে স্টেশনে আসা যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাংবাদিক আব্দুর রহিমের কাছে স্থানীয় বাসিন্দা মোঃ সোহান তাদের দুর্ভোগ ও ক্ষোভের কথা তুলে ধরে বলেন, একসময় বেলগাছি রেলওয়ে স্টেশনটি ছিল এলাকার প্রাণকেন্দ্র। এখানে মানুষের আনাগোনা ছিল, ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড় থাকত। কিন্তু আজ স্টেশনটির সেই চিরচেনা পরিবেশ আর নেই। একের পর এক অবকাঠামো নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন।
এলাকাবাসীর দাবি, বেলগাছি রেলওয়ে স্টেশনটির ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনা করে দ্রুত সংস্কার ও পুনরায় আগের মতো সচল করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শুকিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ, নিরাপদ যাত্রী পরিবেশ নিশ্চিত করা, শৌচাগার নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
স্থানীয়দের মতে, একটি রেলস্টেশন শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগের অংশ। তাই অবহেলায় হারিয়ে যাওয়ার আগেই বেলগাছি রেলওয়ে স্টেশনটি রক্ষায় সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—কবে ফিরবে বেলগাছি রেলওয়ে স্টেশনের সেই পুরোনো প্রাণচাঞ্চল্য? কবে আবার ঐতিহ্যের এই স্টেশনটি ফিরে পাবে তার হারানো গৌরব?


আপনার মতামত লিখুন :
More News Of This Category