• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা সেনাবাহিনীর, ১২১ হুথি হতাহত

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২১টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। এক্সবার্তায় তিনি বলেছেন, “গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার।
এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি আরও বলেন, “সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় হুথি যোদ্ধা ও কমান্ডাররা হতাহত হওয়ার পাশাপাশি এই মিলিশিয়া বাহিনীর হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক প্রতিবেদনে সৌদিভিত্তিক দৈনিক আরব নিউজ জানিয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে।
ইয়েমেনে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পরিচালনা করা হলো এসব হামলা। সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম জোরদার করেছে, অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category