• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট ইতালির সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও ‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে
তুহিন খান সভাপতি ও রাকিবুল হাসান সম্পাদক

কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খান সুমন, কচুয়া: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাগেরহাটের কচুয়া উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) আগামী দুই বছরের জন্য এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অনুমোদিত কমিটিতে দৈনিক স্পন্দন-এর কচুয়া প্রতিনিধি মো. তুহিন খান-কে সভাপতি এবং চ্যানেল এস-এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মো. সাইদুল শিকদার (দৈনিক প্রতিদিনের কথা), সহসভাপতি মো. সাইফুল ইসলাম ও শরিফ তুহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ুন (প্রাইম টেলিভিশন) ও মো. তারিকুল ইসলাম (গ্রামের কাগজ)। এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে— দপ্তর সম্পাদক নাজমুস সালেহিন সুজন, কোষাধ্যক্ষ খান সুমন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাসেল শেখ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— উজ্জ্বল কুমার দাস ও আওসাফুর রহমান। সাধারণ সদস্য পদে রয়েছেন— তারিকুজ্জামান মোল্লা, মুন্না শেখ, মল্লিক শাহিনুর রহমান, এমরান হোসেন, নাজমুস সাকিব ও নয়ন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। এদিকে, বিএমএসএফ কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category