• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
সাইজুদ্দিন মোল্লা কাশিমপুর থানা আওয়ামী লীগের সাবেক নেতা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একদল দুর্বৃত্ত সাইজুদ্দিন মোল্লার বাড়িতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বসতঘর ও এর ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
সাইজুদ্দিন মোল্লার স্বজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালায়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির বাসিন্দাদের দাবি, দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতঘর ও এর ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category