• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
বিয়ের জন্য একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য ‘ডন ৩’ বিতর্ক মেটাতে মধ্যস্থতায় সালমান খান এগিয়ে আনা হলো আলিয়ার ‘আলফা’ অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাসের মৃত্যু মা হারালেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার হলিউড বক্স অফিসে এখন শুধুই হরর ছবি ‘ব্যাকরুমস’ উন্মাদনা টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার পরিকল্পনা: তরুণের ১৫ বছরের কারাদণ্ড অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ডন ৩’ বিতর্ক মেটাতে মধ্যস্থতায় সালমান খান

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রভাত বিনোদন: পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ ঘিরে বির্তক যেন থামছে না। এবার ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর সিং এবং ফারহান আখতারের মধ্যকার বিবাদ মেটাতে মধ্যস্থতা করেছেন সালমান। তিনি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের অনুরোধ করেছেন এবং সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন, যাতে কেউই ব্যক্তিগত বা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত না হন। একই সঙ্গে সালমান বিবাদ মেটাতে ফিল্ম সংস্থা বা তৃতীয় পক্ষকে না জড়িয়ে সরাসরি এবং সৌহার্দ্যপূর্ণভাবে নিজেদের মধ্যকার মতপার্থক্য মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন বলা হয়েছে, সালমান উভয় প্রকল্প এবং সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে চান এবং তাদের একটি একক ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করে কাজে ফিরে যেতে বলেছেন। সূত্রটি জানিয়েছে, সালমান খান রণবীর সিং এবং আখতার পরিবারকেও সমানভাবে পছন্দ করেন। তিনি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ নিজ প্রকল্পের ভবিষ্যৎ নষ্ট না করে সমস্যাগুলো সমাধান করতে বলেছেন।
তিনি ফারহানকে বুঝিয়েছেন, সৃজনশীল মতপার্থক্য এই ইন্ডাস্ট্রিতে কয়েক দশক ধরে একটি সাধারণ বিষয়। এছাড়াও সাল্লু রণবীরের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলে তার অবস্থান বোঝার চেষ্টা করেছেন। তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন যাতে কেউ ক্ষতিগ্রস্ত বোধ না করে।
নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণে রণবীর ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালে এই বিবাদের সূত্রপাত হয়। ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর এই আইকনিক চরিত্রটির একটি অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন ও আক্রমণাত্মক সংস্করণ কল্পনা করেছিলেন, যেখানে কড়া ভাষা এবং চরম সহিংসতার ওপর জোর দেওয়া হয়েছিল। অন্যদিকে ফারহান এই ফ্র্যাঞ্চাইজির জন্য তার মূল ভাবনার কাছাকাছি থাকতে চেয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ছবিটি নির্মিত হবার বিলম্ব এবং একটি চূড়ান্ত চিত্রনাট্যের অনুপস্থিতিতে রণবীর অসন্তুষ্ট ছিলেন।
একটি সাধারণ কাস্টিং পরিবর্তন হিসেবে যা শুরু হয়েছিল, তা দ্রুত একটি বড় আইনি ও পেশাগত লড়াইয়ে পরিণত হয়। রণবীরের সরে দাঁড়ানোর পর ফারহান ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর সঙ্গে যোগাযোগ করেন। গত ২৫ মে এই চলচ্চিত্র সংস্থাটি রণবীরের বিরুদ্ধে একটি অসহযোগিতা নির্দেশিকা জারি করে। তাদের অভিযোগ এই অভিনেতা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তার বক্তব্য ব্যাখ্যা করার একাধিক অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে এই প্রকল্পের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট, রণবীরের সরে দাঁড়ানোর আগে হওয়া প্রি-প্রোডাকশন খরচের ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ৪৫ কোটি টাকা দাবি করেছে।
এমন পরিস্থিতিতে রণবীরের মুখপাত্র একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্পষ্ট করেছেন, অভিনেতা বিষয়টি ব্যক্তিগতভাবে সামলাতে পছন্দ করেন এবং জনসমক্ষে জল্পনা-কল্পনা বাড়াতে চান না। বিবৃতিতে বলা হয়েছে, ‘ডন ৩’-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলিতে তিনি সচেতনভাবে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সবচেয়ে ভালোভাবে সামলানো যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category