• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে এক কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা কাটা ধানের স্তূপে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এতে প্রায় ৬০ শতক জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. জাহাঙ্গীর। তিনি ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর ধান কেটে জমিতে স্তূপ করে রেখেছিলেন। পরিকল্পনা ছিল ধান ঘরে তুলে বিক্রি করে ঋণ পরিশোধ করবেন এবং পরিবারের প্রয়োজন মেটাবেন। কিন্তু রাতের কোনো একসময় সেই ধানের স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর প্রায় ৬০ শতক জমির ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।ঘটনার পর সকালে পুড়ে যাওয়া ধানের স্তূপের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর। তিনি জানান, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তাঁর জানা নেই। ঋণ করে চাষাবাদ করায় এখন ঋণের টাকা পরিশোধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং আগুনে পুড়ে যাওয়া ধানের স্তূপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হওয়া বেদনাদায়ক। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পরিস্থিতি তাঁদের নজরে আনার চেষ্টা করা হবে।এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে প্রশাসন, কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।এক রাতের আগুনে শুধু ধানই পুড়েনি, অনিশ্চিত হয়ে পড়েছে একটি কৃষক পরিবারের আগামী দিনের হিসাব-নিকাশ। এখন ঋণ পরিশোধ ও সংসার চালানোর দুশ্চিন্তায় দিন কাটছে কৃষক জাহাঙ্গীরের। তাঁর এই দুর্দিনে সরকারি-বেসরকারি সহায়তা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category