• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
কুষ্টিয়ার বেঙ্গল শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকা মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও বাংলাদেশকে যে দুটি জয় এনে দিলেন মাহি ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয় ১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল ভারতকে ধসিয়ে দিয়ে ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড ফরেস্টের কাছে হেরে প্রিমিয়ার লিগে চেলসির হারের হ্যাটট্রিক বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

ভারতকে ধসিয়ে দিয়ে ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বেশ বিপাকে ভারত। স্বাগতিক নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে স্কোরবোর্ডে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শুভমান গিলরা। কিউইদের চেয়ে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে ভারত।
ওয়েলিংটনে রানের বন্যা বইয়ে দেওয়া ভারতের ব্যাটসম্যানরা ক্রাইস্টচার্চে দাঁড়াতেই পারলেন না। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল। ফলো-অন বাঁচাতে লড়ছে শুভমান গিলরা।
প্রথম ওভারেই ম্যাট হেনরির দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। অফ স্টাম্পের লাইনে বল রেখে আগের কয়েকটি ডেলিভারিতে তাকে বাইরে খেলতে বাধ্য করেছিলেন। এরপর আচমকাই ভেতরের দিকে সোজা হয়ে আসা বলে যশস্বীকে পরাস্ত করেন হেনরি। তখনও ভারতের খাতায় রান ওঠেনি। এরপর কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৩৩ রানের জুটি গড়েন এ দুজনে। কিন্তু সেই জুটি ভাঙেন কাইল জেমিসন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২১ রানে ফেরেন পাডিক্কল। ৩৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
এরপর শুভমান গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের শর্ট বলের পর একটু ফুলার ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে স্লিপে টম লাথামের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক (১৭)। চা পানের বিরতির ঠিক আগে ৫৯ রানে ৩ উইকেট হারায় ভারত।
বিরতির পরও ভারতের কেউ হাল ধরতে পারেননি। অতি আগ্রাসন দেখাতে গিয়ে জেকব ডাফির বলে উইকেট ছুড়ে দেন ঋষভ পন্ত (২৩)। দুরন্ত ক্যাচ নেন কাইল জেমিসন। এরপর মাটি কামড়ে পড়ে থাকা রাহুলও (২৫) ডাফির বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন। শেষ ওভারে আউট হন ওয়াশিংটনও। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ডাফি। তিনি ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কাইল জেমিসন ৩৩ রানে ২ উইকেট পেয়েছেন। ম্যাট হেনরি ও নাথান স্মিথ দু’জনেই ২৯ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে শনিবার দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড। প্রথম দিন অপরাজিত থাকা টম বান্ডেল শেষ পর্যন্ত করেন ৮৯ রান। অপরাজিত থাকা আর এক অপরাজিত ব্যাটার গ্লেন ফিলিপস (৩৬) অবশ্য দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অনশুল কম্বোজর বলে। স্মিথ করেন ২৬। এ ছাড়া জেমিসন এবং হেনরি ১৯ রান করে করেন। ডাফি অপরাজিত থাকেন ২ রান করে। ভারতের সফলতম বোলার আকাশদীপ ৯৯ রানে ৫ উইকেট নিয়েছেন। তবে ২৬ ওভার বল করে একটিও উইকেট পেলেন না জসপ্রীত বুমরাহ। এই নিয়ে তৃতীয় বার তিনি টেস্টের কোনও ইনিংসে একটিও উইকেট পেলেন না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category