• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর

মা হারালেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি মারা গেছেন। শনিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের পালাভাক্কাম এলাকায় বসবাস করতেন মোহিনী মানি। তার মৃত্যুর খবরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়ের মৃত্যুর খবর যখন আসে, তখন অজিত কুমার দুবাইতে অবস্থান করছিলেন। খবর পাওয়ামাত্রই তিনি এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন। রবিবার চেন্নাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যেখানে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
মোহিনী মানির প্রয়াণে তামিল সিনেমার বর্ষীয়ান অভিনেতা কমল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, প্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানির মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। মাতৃহারা অজিত কুমার ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
একইসঙ্গে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা বিজয়। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, আমার প্রিয় বন্ধু অজিত কুমারের মা মোহিনী আম্মাইয়ারের চলে যাওয়ার খবর আমাকে ব্যথিত করেছে। মায়ের আত্মা ঈশ্বরের চরণে শান্তি পাক, এই প্রার্থনা করি। জীবনের প্রতিটি পদক্ষেপে যে মা ছিলেন পরম আশ্রয় ও শক্তির স্তম্ভ, তাকে হারানোর এই কঠিন সময়ে বন্ধু অজিত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ ছাড়া অভিনেত্রী রাধিকা শরৎকুমারসহ বিনোদনজগতের অনেকেই অজিতের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অজিত কুমারের জীবনে তার মা এক বিশেষ স্থান জুড়ে ছিলেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে অভিনেতা নিজের সামাজিক কল্যাণমূলক সংস্থার নাম রেখেছিলেন ‘মোহিনী মানি ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বছরের পর বছর ধরে পরিচ্ছন্নতা, নাগরিক সচেতনতা ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category