• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব—১০ এর বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন নামের ১ ব্যাক্তি কে গ্রেফতার করেছে র‌্যাব—১০। শনিবার (১২-সেপ্টেম্বর) বিকাল ৫ টায় র‌্যাব ১০ এর এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব সূত্রে জানায়, রাজধানীর গেন্ডারিয়া থানাধীন পাড় গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অবৈধ জাল টাকার নোট ক্রয়—বিক্রয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব—১০। উক্ত অভিযানে মোঃ ইমন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয় এ ছাড়া একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ঢাকা, শরীয়তপুর সহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রয় ও সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত জাল নোটসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category