• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান লক্ষ্মীপুরে মিষ্টির দোকান-খাদ্যপণ্য পরিবেশককে ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীর বাজারে বেগুনের কেজি ১০০ টাকা, অজুহাত পানি বৃদ্ধি রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কচুয়ায় সড়ক দুর্ঘটনা রোধে স্বউদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার রিয়াদে হামলা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা , বিকট বিস্ফোরণ সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৩টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০১:২০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) এবং রাত ০৩২০ ঘটিকায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) ও গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:৫০ ঘটিকায় গংগারহাট বিওপির আওতাধীন বিদ্যাবগীস (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ০৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বালারহাট বিওপির এলাকা থেকে ভারতীয় গাঁজা ১৫.৫ কেজি, ঝাউরানী বিওপির এলাকা হতে ইস্কাপ সিরাপ ৯৯ বোতল এবং গংগারহাট বিওপির এলাকা হতে ফেয়ারডিল সিরাপ ৮১ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ১৫.৫ কেজি, যার সিজার মূল্য ৫৪,২৫০/-টাকা, ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৯ বোতল, যার সিজার মুল্য ৩৯,৬০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপ ৮১ বোতল, যার সিজার মূল্য ৩২,৪০০/- টাকাসহ জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১,২৬,২৫০/-টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category