• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: টেনিসে নতুন ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ পূর্ণ করার কীর্তি গড়েছেন স্পেনের এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এটিপি ফাইনালস শিরোপা জিতেছেন এই স্প্যানিশ তারকা। রোমাঞ্চকর ফাইনালে জভেরেভকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সী আলকারাজ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই বাঁ ঊরুতে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কোর্টে লুটিয়ে পড়েন তিনি।
ক্যারিয়ার সুপার স্ল্যাম বলতে চারটি গ্র্যান্ড স্লাম—অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—সব কটির একক শিরোপা জেতাকে বোঝায়। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে এই চারটি মেজরই জয়ের স্বাদ পেলেন আলকারাজ।
২০২২ সালে ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা পান তিনি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে জেতেন উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন ২০২৪ ও ২০২৫ সালে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে পূর্ণ করলেন চার গ্র্যান্ড স্লামের বৃত্ত।
২২ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি গড়েছেন আলকারাজ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড ছিল ডন বাজের। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে সেই কীর্তি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই টেনিস কিংবদন্তি।
ওপেন যুগে (১৯৬৮ সালের পর) ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা ষষ্ঠ পুরুষ খেলোয়াড় আলকারাজ। সব যুগ মিলিয়ে এই তালিকায় তিনি নবম। তার আগে এই কীর্তি গড়েছেন ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। শিরোপা জয়ের পর আলকারাজ বলেন, ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে পেরে দারুণ আনন্দিত তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category