• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,খাগড়াছড়িতে: খাগড়াছড়ির বিভিন্ন স্থানে একটি চাঁদের গাড়ি ও বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের দিকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড় পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা কার্যালয়ে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ে আগুন দিয়েছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। এর আগে ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে সকাল ৬টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের আলুটিলার রিছাং ঝরনা এলাকায় এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৭ মাইল এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, বিভিন্ন স্থানে গাড়ি ও অফিসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category