• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

চেক ডিজঅনার মামলায় রাজপাল যাদবকে আদালতের কড়া ভর্ৎসনা

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : কোটি টাকার চেক বাউন্স (ডিজঅনার) মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কড়া ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ‘জেলই আপনার যোগ্য জায়গা।’
ভারতীয় গণয়াধ্যমের খবর, গত ৯ সেপ্টেম্বর শুনানিকালে সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও সেই অর্থ জমা দিতে না পারায় আদালতের তীব্র অসন্তোষের মুখে পড়েন এই কৌতুকাভিনেতা।
বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে রাজপালের আইনজীবী ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট পেশ করে জানান যে এটি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে। তবে পূর্বে দেওয়া অঙ্গীকার অনুযায়ী পুরো অর্থ জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, পাওনাদাররা অভিনেতার চেয়ে ধনী হতে পারেন, কিন্তু তিনি যেভাবে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিনেতার এই মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, কখন মুখ খুলতে হয় তা তার জানা উচিত এবং জেলই তার জন্য সঠিক জায়গা। এর আগে গত সেপ্টেম্বর মাসের শুনানিতেও সংশ্লিষ্ট বেঞ্চ রাজপাল যাদব আদালতের নির্দেশনা মানছেন না বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় তিনি সেই ঋণ পরিশোধ করতে পারেননি। পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category