• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ডিএমপি কমিশনার

‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা এক ঘণ্টায় ঘটেনি। একজনের নাম উল্লেখ করে ২৫০ জনের নামে মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এডিসি দারুসসালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে ক্লিনিকের যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category